মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

Headline :
ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের জামাত ইসলামের আয়োজনে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচার-প্রচারণা মির্জাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে বাজারের ঘর দখলের অভিযোগ 

ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update Time : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Oplus_0

 

হৃদয় ইসলাম :

পবিত্র রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজধানীর ধোলাইপাড়ে একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, এমপি হওয়ার আগে তিনি ঢাকা-৪ এলাকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

এলাকার উন্নয়নের অংশ হিসেবে একটি আধুনিক হাসপাতাল ও একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *