শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক

Reporter Name / ১৯২ Time View
Update Time : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

 

জাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক, পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির জোনাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের মো. নাজির হাসান।
অনুষ্ঠানে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রকাশ্যে প্রায় অর্ধকোটি টাকার এই কৃষি ঋণ প্রদান করে।
জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *