বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Reporter Name / ৫৯৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে স্বজনদের সাথে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যান তিনি।এসময় তার সাথে থাকা বোন জামাই কমল কুমার পাল ডাক চিৎকার দিলে ট্যুরিস্ট পুলিশ এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।
নিহতের সাথে থাকা বোনজামাই কমল কুুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটা এসে আবাসিক হোটেল সাগর নীড়ে ওঠেন তারা। সকালে সৈকতে গোসলে নামেন। এসময় নিহত রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে তারা ডাকাডাকি করেন। এক পর্যায়ে সৈকতে গোসলরত পর্যটকদের ডাকাডাকি শুনে গিয়ে দেখেন রাজেশ তলিয়ে যাচ্ছে। পরে ট্যূরিস্ট পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।সেখান থেকে পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তীতে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করেছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *