বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কালিয়াকৈরে ট্রাক ও কভারভ্যান সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়

Reporter Name / ৫৫৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া মাওনা আঞ্চলিক সড়কে প্রতিদিনই ঘটছে নিহত বা আহতের ঘটনা। আর কতো প্রাণ ঝড়ে প্রশাসনের টনক নড়বে। রোববার দুপুর আড়াইটার দিকে চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ঢুলিবাড়ি পুকুর পাড় এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এতে দুই গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা  আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই। দুর্ঘটনা হয়েছে কেউ আমাদের জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *