মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাকে আটক করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফরুল্লাহ নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করেন। এসময় তিনি বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ দাবি করেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে অফিসের কর্মকর্তারা তার পরিচয় যাচাইয়ের উদ্যোগ নেন।
পরবর্তীতে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta