স্টাফ রিপোর্টার :
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার ও পরিচয় ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর মূলত এমন কিছু ব্যক্তির দিকে, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন।
জানু মিয়া একসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। একইভাবে খালেদ ও মনুও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন এবং বর্তমানে তারা সংসদ সদস্য হামিদুর রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে করে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, এদের কারণে প্রকৃত বিএনপি কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছে। তারা এমপির আশপাশে অবস্থান নিয়ে নিজেদের প্রভাব বিস্তার করছে, ফলে দলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।
ঘটনার সত্যতা যাচাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta