নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫,০০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান মাসুক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৬ রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামের টিক্কারচর ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৫,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে তা বিধি মোতাবেক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান মাসুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta