হিজলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা
হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা বাজারে, "জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে" এই স্লোগান নিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পুরাতন হিজলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল জমাদার, হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জহির রায়হান, বিএনপি নেতা শাহজাহান দপ্তরী, মাষ্টার মোঃ মনির হোসেন। সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, ইলিশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হতে হবে।অনুষ্ঠান সঞ্চালনা করেন, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta