শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

Headline :
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ দলীয় নেতা ও কর্মীদের কড়া বার্তা, দুর্নীতির সঙ্গে আপোষ নয়,অভিজিৎ  ভয়াবহ আকভানের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা ও পশ্চিম বাংলার বহু জেলা সরকারি পানির বিল ফাঁকি দিতে ওয়াসার তিনটি অবৈধ সংযোগ রাজা মিয়ার বাড়ী পিজি হাসপাতালে চ্যানেল এসের সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মনির হোসেন গ্রেপ্তার ফরিদপুরের সালথায় এসআরবির অভিযান, ৪৮০ বোতল মাদক সিরাপসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে এসআরবি-১০-এর অভিযান, ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানির কারখানায় অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী 

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ

Reporter Name / ১১ Time View
Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মোঃ রফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বুধবার (২৬ নভেম্বর) ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ও টেকেরঘাট এবং মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন ধরনের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে সুনামগঞ্জ জেলার প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ বিজিবির আওতাধীন ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।

চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *