বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

Headline :
সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ নিহতের পরিবারের অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন কাবেরী খান পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন ভারী বর্ষণে ও সুপার সাইক্লোন অর্নব এর তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগানে জুরাইনে বিএনপির মিছিল

কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু

Reporter Name / ৪৩ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গাজীপুর জেলা প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গাজীপুরের কাপাসিয়ায় শুরু হয়েছে ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ (GKCK) কর্মসূচি।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং ফারুক ফকির ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম।
কর্মসূচির প্রথম ধাপে তরগাঁও ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতা ও কার্যক্রম পর্যালোচনা করে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত তিনটি বিদ্যালয়কে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া জরুরি। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিশুদের সচেতন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ফারুক ফকির ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কাপাসিয়ার শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে বেড়ে ওঠা এবং ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *