রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জবীরগঞ্জে থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এবং বীরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮টি বান্ডিলে মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫), নবী হোসেনের ছেলে সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০)-কে আটক করা হয়।
র্যাব ও পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
র্যাব ও পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের যৌথ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।