এস এম হৃদয় ইসলাম ক্রাইম রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা পশ্চিম পাড়ায় একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের পুরনো মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে এবং ধর্মীয় সম্প্রীতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের পূর্বপুরুষদের আমল থেকে ওই স্থানে শ্রীশ্রী প্রভু জগবন্ধু সুন্দর মন্দির প্রতিষ্ঠিত ছিল। দীর্ঘদিন ধরে তারা সেখানে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একটি চক্র জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালায় এবং সেখানে একটি মসজিদের সাইনবোর্ড স্থাপন করে।
অভিযোগে বলা হয়, স্থানীয় জাকির (পিতা: মালেক), যিনি যুবদলের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন, তিনি এই দখলচক্রের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে সাদেক হোসেন ওরফে সবুজ, যিনি নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন, এবং চশমাধারী আতিক নামের আরেক ব্যক্তি জড়িত বলে দাবি করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, কেরানীগঞ্জ দক্ষিণের ভূমি সহকারী কর্মকর্তা আবতাবের নির্দেশে ২৫ এপ্রিল ২০২৬ ইং, দুপুর আনুমানিক ২টার দিকে সরকারি জমি উদ্ধার করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর একাংশের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা যাচাই করা হোক এবং ধর্মীয় স্থাপনার মর্যাদা রক্ষা করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম,
মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2024 71 bangla barta