বজ্রপাতে খামারির ৫টি গরুর মৃত্যু, নিঃস্ব পরিবার
হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গুচ্ছগ্রাম (কোলচর) এলাকায় বজ্রপাতের এক মর্মান্তিক ঘটনায় এক খামারির ৫টি গরু মারা গেছে। এ ঘটনায় আরও ২টি গরু গুরুতর আহত হয়েছে।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারি শাহাদাত মাঝি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গবাদিপশুগুলোই ছিল শাহাদাত মাঝির পরিবারের একমাত্র আয়ের উৎস।
মুহূর্তের মধ্যে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন হিজলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান।
তিনি খামারির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আহত গরুগুলোর জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি সহায়তার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এই আকস্মিক দুর্যোগে স্থানীয় জনগণ ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত খামারি শাহাদাত মাঝির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে গবাদিপশু রক্ষায় খোলা মাঠ বা গাছের নিচে পশু না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলে দ্রুত গবাদিপশুদের নিরাপদ বা পাকা ছাউনির নিচে সরিয়ে নেওয়ার তাগিদ দেন তাঁরা। প্রকৃতির নির্মম এই আঘাতে একটি পরিবারের শেষ অবলম্বনটুকু মুহূর্তেই শেষ হয়ে গেল। স্থানীয়দের মতে, সকলের সম্মিলিত সহানুভূতি ও দ্রুত সরকারি-বেসরকারি সহযোগিতাই পারে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করতে।,
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta