বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কলাপড়ায় মানববন্ধন

Reporter Name / ১৮৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

 

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট কাওসার প্রমুখ।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সকল সংবাদ বর্জন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *