নেপথ্যে সেলিম মেম্বারের সহযোগিতার অভিযোগ, ওয়াসার ভূমিকা নিয়ে প্রশ্ন
স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর শ্যামপুর ২ নম্বর গেট বাগিচা-কদমতলী এলাকায় আওয়ামী লীগ নেতা রাজা মিয়ার বাড়িতে সরকারি পানির বিল ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ওয়াসার তিনটি অবৈধ পানির সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি পানির বিল পরিশোধ এড়াতে নিয়মবহির্ভূতভাবে রাজা মিয়ার বাড়িতে তিনটি পানির লাইন নেওয়া হয়েছে। এসব অবৈধ সংযোগ স্থাপনে সেলিম মেম্বার সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি পানির বিল ফাঁকি দিয়ে বছরের পর বছর এভাবে পানি ব্যবহার করা হলে তার দায়ভার কে নেবে? কীভাবে ওয়াসার নিয়মনীতি উপেক্ষা করে তিনটি পানির সংযোগ নেওয়া হলো? এর পেছনে ওয়াসার কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
এলাকাবাসীর দাবি, ওয়াসা কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিন তদন্ত করে তিনটি সংযোগের বৈধতা যাচাই করে। অবৈধ সংযোগের সত্যতা পাওয়া গেলে সংযোগ বিচ্ছিন্নসহ সরকারি রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এখন দেখার বিষয়, সরকারি পানির রাজস্ব ফাঁকির এই অভিযোগে ওয়াসা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কারা জড়িত বলে উঠে আসে।
এদিকে অভিযোগের বিষয়ে রাজা মিয়া,
সেলিম মেম্বার সাথে একাদিক বার যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এবিষয়ে ঢাকা ওয়াসা মডস জোন-৭ (শ্যামপুর, কদমতলীর নির্বাহী প্রকৌশলী (চ: দা:) মাসুদুল আলম এর মুটো ফোনে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে আমার জানা নেই সঠিক হলে ম্যাজিস্ট্রেট নিয়ে জরিমানা করা হবে।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta