
গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যার ব্যস্ত সময়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক কর্মকর্তাসহ গাড়িচালক ও এরিয়া ম্যানেজার আহত হয়েছেন। প্রতিষ্ঠানটির দাবি, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে। পরে গাড়ির কাচ ভেঙে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে নগদ টাকার তিনটি বস্তা নিয়ে পালিয়ে যায়।
আহত হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য দুজন হলেন গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta