শ্যামপুরে নুসাইবা অপটিকস থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার,র্যাব-১০-এর অভিযান
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর শ্যামপুরের জুরাইন হাবিবুল্লাহ মার্কেটের নুসাইবা অপটিকস নামের একটি দোকান থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব-১০।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে র্যাব-১০-এর একটি দল অভিযান চালিয়ে নুসাইবা অপটিকসের দোকান থেকে এসব বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো কী ধরনের বিস্ফোরক এবং কী উদ্দেশ্যে দোকানে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত ধরন ও কার্যক্ষমতা নিশ্চিত করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে ঘটনাটি কীভাবে ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় ১জনকে আটক হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta