সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Reporter Name / ৫০ Time View
Update Time : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Oplus_131072

 

নিজস্ব প্রতিবেদন :

রাজধানীর শ্যামপুরে সরকারি ওএমএস (OMS) প্রকল্পের চাল পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন দৈনিক যুগান্তরের সাংবাদিক মোহাম্মদ হা-মীম।

অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনকালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় একটি কালোবাজারি চক্রকে দায়ী করা হয়েছে। জানা গেছে, ওএমএসের চাল পাচারের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ওই চক্রের সদস্য পারভেজ, সাংবাদিকের ওপর চড়াও হয়। তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জুরাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শ্যামপুর থানায় একটি জিডি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *