মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের যাত্রা শুরু

Reporter Name / ৪১৫ Time View
Update Time : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার হিরণপুরে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্য নিয়ে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

প্রয়াত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সাহেবের স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন “Crafting A Bright Future Through Educational Excellence” স্লোগানে শিক্ষার উৎকর্ষে কাজ করবে। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরিচালনা করেন প্রভাষক একলাসুর রহমান।

বক্তারা জানান,মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা গ্রামীণ শিক্ষার উন্নয়ন শাহাবুদ্দিন সাহেবের শিক্ষাদর্শ এগিয়ে নেওয়াই ফাউন্ডেশনের মূল লক্ষ্য
মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। ভবিষ্যতে আরও বৃত্তি প্রদান, দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়ভার, গৃহ নির্মাণ ও স্কুল উন্নয়ন কার্যক্রম চালুর ঘোষণা দেন ফাউন্ডেশনের সভাপতি মেজর ডা. আনোয়ারুল হক।

উদ্বোধনী আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *