মির্জাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুড়িহাটি গ্রামে ১২ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রায় ১৮ বছর ধরে তার জমি জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে একটি পক্ষ।
সূত্রে জানা যায়, সম্প্রতি জমির মালিক জমি বুঝে নিতে গেলে সুজনসহ একদল ব্যক্তি তাকে বাধা দেয় এবং এলোপাতাড়ি মারধর করে। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম এবং তার ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর বলেন, হিংস্র প্রকৃতির হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta