ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
হৃদয় ইসলাম :
রাজধানীর মতিঝিলে ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় মতিঝিল, ঢাকা এর হোটেল কিচেন ইয়ার্ডের ভিআইপি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি ভাসানচর-বিদ্যানন্দপুর এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির উদ্দিন আফসারী। সভা পরিচালনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান শিমু সমাজকল্যাণ সম্পাদক মো: সোহাগ হোসেন ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের নতুন সদস্য ফরম বিতরণের দায়িত্বে ছিলেন।মো: আল-আমিন ক্রীড়া সম্পাদক,সদস্য মো: মনির মাতুব্বর সদস্য মো: চুন্নু মোল্লা সদস্য মো: সাত্তার মাতুব্বরসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্যরা।
সভায় ভাসানচর-বিদ্যানন্দপুর এলাকার সার্বিক কল্যাণ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, ভাসানচর-বিদ্যানন্দপুর এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করে মানুষের পাশে দাঁড়ানোই পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।
সভায় ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কার্যকরী কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta