কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গতকাল থেকে ভারী বর্ষণ ও প্রবাল ঘুর্নিঝড়ের তান্ডবে লন্ডভন্ড উড়িষ্যার উপকূলীয় এলাকা।এর প্রভাব বিস্তার করেছে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায়। উড়িষ্যার উপকূলীয় এলাকা গোপালপুর, পারা দ্বীপ বন্দর সহ বিভিন্ন যায়গায় প্রভাব বিস্তার করেছে অর্নব সাইক্লোন ঘূর্ণিঝড়।এর প্রভাবে উপকূলীয় এলাকায় লন্ডভন্ড হয়েছে উড়িষ্যার বিভিন্ন জেলা এর প্রভাব বিস্তার করতে চলছে পশ্চিম বাংলার উপকূলীয় এলাকা। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও উঃ চব্বিশ পরগনা ও হাওড়া হুগলি সহ নদী বন্দর এলাকায়। গভীর সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবর দের।একই সঙ্গে নদী বাঁধ ভাঙণ রুখতে সবধরনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের। ইতিমধ্যেই পশ্চিম বাংলা সরকারের পক্ষ প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপদ ব্যাবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যদের।তাই নয় নদী বন্দর এলাকার সাধারণ মানুষ কে সতর্কবার্তা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত ভারী বর্ষণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ কলকাতা এবং আশেপাশের এলাকায় বহু যায়গায় জল জমে রয়েছে। বহু যায়গায় নদী ও খাল ভরে গেছে জল। তবে পশ্চিম বাংলা সরকারের অধীনে সমস্ত প্রশাসনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষ কে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।।
মাঝ সমুদ্রে নৌকা ও ট্রলার ও বোর্ড নিয়ে মাছ ধরতে নিষিদ্ধ করা হয়েছে এই আবহাওয়ায় কারণে ।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta