কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আগ কাল থেকে ঘোমটা দিয়ে ডাকা ছিল বর্ষার মেঘ। কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়েছে আকভানের তান্ডব সাথে ভারী বর্ষণ।
এবং সাথে সাথেই দমকা হাওয়া ও সাগরের উত্তাল ঢেউ। এই আকডানের তান্ডবে বাতিল করা হয়েছে একডজন দূর পাল্লার ট্রেন ও এক্সপ্রেস সহ বহু পরিবহন। সমুদ্র বন্দর এলাকায় সাধারণ মানুষ কে সতর্কবার্তা জারি করা হয়েছে। বহু মানুষ কে নিরপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উড়িষ্যার জলেশ্বর, বালেশ্বর ও পুরী ও কটক এবং ভুবেনেশ্বর সহ বঙ্গোপসাগরে কূলবারার এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে।

উড়িষ্যার উপকূলীয় এলাকায় আকভানের তান্ডব চালিয়েছে যে সমস্য এলাকা সেখানকার মানুষ কে রিলিফ দেওয়া হয়েছে এবং নিরাপদ স্থানে খাবারের ব্যবস্থা করছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রী মহোন চন্দ্র মাঝি ও উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী শ্রী মুখেশ মাহদী।
আজ সকাল সাতটায় ভারী বর্ষণের কারণে পুরো উড়িষ্যার উপকূলীয় এলাকা গোপালপুর পারা দ্বীপ বন্দর সহ বালেশ্বর ও জলেশ্বর এবং ভুবনেশ্বর সহ বহু যায়গায় তান্ডব চালিয়েছে। সাথে দমকা হাওয়া।আকভানের তান্ডবের প্রভাব বিস্তার করেছে পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি সহ দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলা, ঝাড়গ্রাম সহ প্রতিবেশী রাজ্যে ঝাড়খন্ডের বহু যায়গায়।
আজ সকাল থেকে ভারী বর্ষণের সাথে যুক্ত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়। উড়িষ্যা রাজ্যে সরকার ও পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে ধীবর দের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষিদ্ধ করা হয়েছে। এবং যারা গভীর সাগরে মাছ ধরতে গিয়েছে তাদের কে নিরাপদ স্থানে চলে আসার আহ্বান জানিয়েছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ও আকভানের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। নদী বাঁধ ভাঙণ রুখতে সবধরনের ব্যাবস্থা নেওয়ার জন্য স্হানীয় প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এবং নদী বাঁধ এলাকার সাধারণ মানুষ কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এই আকভানের তান্ডবের প্রভাব উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ এবং পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। সবুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আকভানের তান্ডব ও বৃষ্টি পাতের কারনে কলকাতা সহ বহু যায়গায় প্লাবিত হয়েছে।পুরি ছেড়ে যাওয়া বহু দূর পাল্লার ট্রেন ও বাস বাতিল করা হয়েছে। নামানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মকোবেলা বাহিনীর সদস্যদের। সাথে যুক্ত ভারতের নৌ বাহিনীর সদস্যদের।স্হানীয় প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন তারা সাধারণ মানুষের পাশে থাকেন।।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta