কাজিরহাট প্রতিনিধি:
বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের মুখে মুখে শোনা যাচ্ছে মোঃ মুনির উজ্জামান শিমুর নাম।
মোঃ মুনির উজ্জামান শিমু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মেহেন্দীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিদ্যানন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বরিশাল বিভাগীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা মোঃ মুনির উজ্জামান শিমু বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে নানা হামলা-মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করে গেছেন। দলীয় নেতাকর্মীদের পাশে থাকা, যোগাযোগ রক্ষা করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার কারণে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ মুনির উজ্জামান শিমু চেয়ারম্যান নির্বাচিত হলে ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মুনির উজ্জামান শিমু বলেন,
“৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের মানুষ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি এ ইউনিয়নকে একটি আদর্শ, মডেল ও অনুকরণযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি বিদ্যানন্দপুর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।”
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিদ্যানন্দপুর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে শেষ পর্যন্ত কে পাচ্ছেন সাধারণ মানুষের আস্থা।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta