শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

Headline :
জামাত ইসলামের আয়োজনে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচার-প্রচারণা মির্জাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে বাজারের ঘর দখলের অভিযোগ  বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মো. মুনির উজ্জামান শিমু মির্জাপুরের গোড়াই ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন দেশপ্রেমের আড়ালে বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ চরমোনাই পীরের ক্ষমতার লোভে গাদ্দারি, ইসলামি আন্দোলনের সাথে আমির মুফতি রেজাউল করিম 

বিটিভির পর্দায় ফের জাদু দেখালেন সাংবাদিক সোহাগ খান

Reporter Name / ২০০ Time View
Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক :

দীর্ঘ এক দশক পর আবারো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যাদুর মঞ্চে ফিরলেন একসময়ের জনপ্রিয় তরুণ জাদুশিল্পী—বর্তমানে সাংবাদিক সোহাগ খান। ‘তারুণ্যের যাদু’ অনুষ্ঠানের বিশেষ পর্বে অংশ নিয়ে তিনি দর্শকদের সামনে পরিবেশন করেছেন নতুন চমক।

অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৬ নভেম্বর, রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে। স্টেজে সোহাগ খানের সহকারী হিসেবে ছিলেন সুবর্ণা হাওলাদার। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন দেশীয় জাদুশিল্পকে টেলিভিশনে নতুন মাত্রায় পরিচিত করে তোলা নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ। প্রযোজনা করেছেন সরজ কুমার রাহুত।

অনুষ্ঠানের সূচনা সংগীত করেছেন এসএম লুৎফর ও সেজুতি। এ পর্বে সোহাগ খানের পাশাপাশি আরও থাকছেন দেশের তরুণ ও প্রতিভাবান জাদুশিল্পীদের চোখধাঁধানো পরিবেশনা—সেলিম রেজা, আউয়াল ইসলাম অনিক, হক সাহেব রানা, মোহাম্মদ আলী শামস এবং অমি ইসলাম।

নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সোহাগ খান বলেন, সাংবাদিকতার ব্যস্ততায় দীর্ঘদিন যাদুর মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। বিটিভিতে সর্বশেষ তিনি ২০১৫ সালে ‘চোখের পলকে’ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। “আবারো ‘তারুণ্যের যাদু’–এর মধ্য দিয়ে বিটিভিতে জাদু পরিবেশন করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে বিটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন সোহাগ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *