মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মো. মুনির উজ্জামান শিমু

Reporter Name / ৩৬৭ Time View
Update Time : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Oplus_131072

 

ঢাকা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের কৃতি সন্তান মো. মুনির উজ্জামান শিমু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুনির উজ্জামান শিমুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুজ্জামান নান্নু জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে সংগঠিতভাবে প্রচারণা চালানোর লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়।
গত বুধবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত প্যাডে বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়।
মো. মুনির উজ্জামান শিমুকে বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুজ্জামান নান্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজিরহাট থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিতে মো. মুনির উজ্জামান শিমু দলের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, এই দায়িত্ব তারই যথাযথ স্বীকৃতি। তিনি অতীতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদল, কলেজ ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল এবং ইউনিয়ন বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।দ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *