মনিরুজ্জামান :
বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার। এতে বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম,
মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2024 71 bangla barta