
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ড ভ্যান রেখে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক নির্মূলে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta