বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

পাবনায় আওয়ামী লীগ নেতা জহিরুলকে গুলি করে হত্যা

Reporter Name / ৪০২ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

পাবনায় আওয়ামী লীগ নেতা জহিরুলকে গুলি করে হত্যা

পাবনা জেলা প্রতিনিধি :

পাবনায় আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম বাবুকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। (৮জুন) রাত ১০ টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুন পাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন বাবু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশের একাধিক টিম কাজ করেছে। শিগগিরই রহস্য উদঘাটন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *