দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবাসহ মোঃ শাওন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তার কাছ থেকে সাতটি মোবাইল ফোন, তিনটি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সদর কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে শাওন মিয়াকে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ১০০ টাকা।
গ্রেপ্তার শাওন মিয়া শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার মোঃ জামাল হোসেনের ছেলে। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের জন্য তাকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১০।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta