বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

ঢাকায় শাটডাউন বিরোধী বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৮৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Oplus_131072

হৃদয় ইসলাম :

আগামীকাল ১৩ই নভেম্বর ঘোষিত শাটডাউনের প্রতিবাদে তারানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী।

সভায় আশরাফ উদ্দিন ফারুকী বলেন, গত ১৭ বছর ধরে নির্যাতন, জেল-জুলুম, হামলা-মামলা ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশকে অচল করে দিয়েছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করলে তার জবাব রাস্তায় দেওয়া হবে।

সভা শেষে এক বিক্ষোভ মিছিল তারানগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *