চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি ভারতীয় গরু জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ৫৩ বিজিবি। সোমবার (১২ মে) রাত ১২টা ৪৫ মিনিটে সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, জব্দকৃত গরুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta