শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

Headline :
জামাত ইসলামের আয়োজনে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচার-প্রচারণা মির্জাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে বাজারের ঘর দখলের অভিযোগ  বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মো. মুনির উজ্জামান শিমু মির্জাপুরের গোড়াই ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন দেশপ্রেমের আড়ালে বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ চরমোনাই পীরের ক্ষমতার লোভে গাদ্দারি, ইসলামি আন্দোলনের সাথে আমির মুফতি রেজাউল করিম 

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৩০৪ Time View
Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ :চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবহমান বাংলার সংস্কৃতি ধারণ করে মেলায় ১২টি স্টল শিক্ষার্থীরা হরেক রকম দেশীয় পিঠার পসরা সাজিয়ে তোলে। প্রতিটি স্টলে ছিল দেশীয় পিঠায় ভরপুর বাহারি নামের সমাহার। কোনো কোনো স্টলে ছিলো ৬০ রকমেরও বেশি পিঠার বৈচিত্র। মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার সরকারি-বেসরকারি দপ্তর প্রধান ও প্রতিনিধি উপস্থিত থেকে উৎসবের মাত্রা আরও বাড়িয়ে তোলেন। মেলায় উপস্থিত দর্শক/উপভোগকারীদের অনুভূতি ছিল খুবই ইতিবাচক।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন এ সফলতা সকলের। এটি একটি Collective Effort. তিনি বলেন, “আমরা সবাই মিলে কলেজটির ইমেজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। কলেজের শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছি”। বিচারক প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।
শিক্ষার্থীদের পরিবেশনায় নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *