বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

চাঁপাইনবাবগঞ্জে শ্রী পলাশ হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার 

Reporter Name / ৩১৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

অটোরিকশা চালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদেরমধ্যে দুইজন হত্যায় সরাসরি অংশ নেয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

গ্রেপ্তারকৃরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মো. জনি, তানোর উপজেলার কলমা এলাকার মো. রকি, একই উপজেলার তালন্দ এলাকার মো. জুয়েল ও নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন। এদের মধ্যে জনি ও রকি সরাসরি হত্যাকা-ে অংশ নেন। বাকী দুজনকে গ্রেপ্তার করা হয় ছিনিয়ে নেয়া অটোরিকশার মালামাল কেনার জন্য।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর সেদিন রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অটোরিকশার খ-াংশ উদ্ধার করা হয় এবং ছিনতাই করা অটোরিকশার মালামাল কেনার দায়ে জুয়েল ও সানোয়ারকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *