বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৯৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ও ছাত্র-জনতার উদ্যোগে বিগত দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে বক্তারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জিন সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবু নাইম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি মো. রহিমা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তারপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন মো. আতিকুর রহমান আকন্দ ফারুক। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *