কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ নির্বাচনে বিজয়
এস এম হৃদয় ইসলাম :
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির ঢাকা রেশনিং ইউনিট কমিটি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলাফলে কামরুল–জুয়েল–ইকবাল পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোহাম্মদ কামরুল হাসান ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে কামরুল ইসলাম জুয়েল ৪৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আবু নাছির ইকবাল ৪২ ভোট পেয়েছেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ৪৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মামুন সারোয়ার ৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মাসুদ রানা বিলাল ৪৩ ভোট এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক পদে ক্যামেলিয়া আক্তার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে শরিফুল ইসলাম রুবা ও তিতাস পর্ণ সাহা ৪৪ ভোট করে পেয়েছেন। কমলা রাণী দাস ৪৩
মো. তারিকুল ইসলাম ৪৩ ভোট করে এ মো. জহিরুল ইসলাম, ৪২ রায়হান ইবনে হোসেন ৪২ ও মো. জাহাঙ্গীর হোসেন ৪২ ভোট করে পেয়েছেন। এছাড়া মোহাম্মদ ইসমাইল আহমেদ ৪১ মো.ফারুকুজ্জামান ৪১ মোহাম্মদ কাওছার আহমেদ ৪১ ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নতুন কমিটি ঢাকা রেশনিং ইউনিটের সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচনের আগে কামরুল–জুয়েল–ইকবাল পরিষদ এবং কাজী আহসান–অপূর্ব–ইসমাইল পরিষদ নামে দুটি প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালান। শনিবার ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta