অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা
বিনোদন প্রতিবেদক:
অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করতে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের তরুণী নাহার কনা। ছোটবেলা থেকেই সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকায় অভিনয়কেই নিজের ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি।
নাহার কনা ইতোমধ্যে কয়েকটি নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি তিনটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে একটি সিনেমা দর্শকদের সামনে মুক্তি পেয়েছে। এছাড়া ছয়টি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এই অভিনেত্রী।
[caption id="attachment_3015" align="alignnone" width="286"]
Oplus_131072[/caption]
সামনের দিনগুলোতেও নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকতে চান কনা। ঈদ উপলক্ষে নির্মাতা কাজী সাইফ আহমেদের নাটক ও ধারাবাহিকে কাজ করার পাশাপাশি আরও কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কিছু কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিভিন্ন সময় ফটোশুটে অংশ নিয়ে আলোচনায় এসেছেন নাহার কনা। বিশেষ করে কিছু খোলামেলা পোশাকের ফটোশুট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে। নিজের পোশাক ও স্টাইল সম্পর্কে কনা মনে করেন, ব্যক্তিগত পছন্দ ও আত্মবিশ্বাসের জায়গা থেকেই তিনি পোশাক নির্বাচন করেন।
ব্যক্তিজীবনে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের কনা। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া,গল্প করা এবং আড্ডা দিতে ভালোবাসেন তিনি। প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে নিজের লক্ষ্য ধরে রাখার চেষ্টা করেন এই তরুণী।
প্রাণীদের প্রতি তার রয়েছে বিশেষ টান। বিড়াল তার সবচেয়ে পছন্দের প্রাণীদের একটি। শিশুদের সঙ্গেও সময় কাটাতে ভালোবাসেন তিনি।
দর্শকদের ভালোবাসা অর্জন করে ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলাই তার প্রধান স্বপ্ন।
প্রকাশক ও সম্পাদক: এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক: মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা: এডভোকেট
মো: ফয়জুল করিম। সম্পাদকীয় কার্যালয়: ৩০৮, জুরাইন টাওয়ার (৩য় তলা) শ্যামপুর, ঢাকা ১২০৪।
ইমেইল: 71banglabarta@gmail.com, অফিস যোগাযোগ : ০১৭৩৬-৮৫৯০৪৭
© All rights reserved © 2026 71 bangla barta