বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

হবিগঞ্জে ব্যাটারিচালিত টমটম চুরি: সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name / ৪৯৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

 

জেনি আক্তার,হবিগঞ্জ প্রতিনিধি:

র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর এলাকা থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত টমটম গাড়ী উদ্ধারসহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো: ১। অন্তর মিয়া (১৯), পিতা- ফয়সাল মিয়া, সাং- বাগেরসরা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।২। নিলয় মিয়া (১৯), পিতা- বাচ্চু মিয়া, সাং- গাজীপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।৩। মোঃ বিল্লাল মিয়া (১৯), পিতা- সবুজ মিয়া, সাং- বাগনিপাড়া, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।র‌্যাব সূত্রে জানা যায়, তারা বেশ কিছুদিন ধরে এলাকায় ব্যাটারিচালিত যানবাহন চুরির সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে চুরি যাওয়া টমটমসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *