মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

Headline :
ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের জামাত ইসলামের আয়োজনে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচার-প্রচারণা

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই

Reporter Name / ৩৭ Time View
Update Time : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

 

হৃদয় ইসলাম :

রাজধানীগামী একটি লঞ্চের কেবিনে এক কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।
ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, রোববার হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে তিনি নির্যাতনের শিকার হন।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়। পরে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে সাকিব ও নুরুজ্জামানকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সোমবার রাতে ঢাকা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, যাত্রাপথে মেয়েটির বাবা তাকে লঞ্চের একটি কেবিনে উঠিয়ে দিয়ে চলে যান। পরে রাতের কোনো এক সময়ে অভিযুক্ত দুই ব্যক্তি ওই কেবিনে গিয়ে তাকে নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *