বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার  মাদক উদ্ধার

Reporter Name / ৪৪৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার  মাদক উদ্ধার

 

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১১০ বোতল ফেনসিডিল, ৭২পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। পুলিশ জানায়, সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার নারগুন ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববতর্ী এলাকার মো: দবিরুল ইসলামের ছেলে মো: জীবন ইসলাম (২৪) কে ২৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই সাথে সদর থানা পুলিশ সদর উপজেলার জগন্নাথপুর গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: রাকিব ইসলাম (২৪) কে ৩৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: ফজির উদ্দিনের ছেলে মো: আবু জাফর ওরফে সাদ্দাম (৩২) কে ১শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। একই সাথে একই ইউনিয়নের কাচনাপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে ২০ বোতল ফেনসিডিলসহ ধনতলা গ্রামের সমির উদ্দিনের ছেলে মো: মসিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার জগথা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম বুলেট (৩৫) কে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ ঢোলারহাট ইউনয়নের মাধবপুর এলাকায় অভিযানে রুহিয়া থানার হাচিপ আলীর ছেলে মো: বিপ্লব আলী (২৩) ও অত্র থানার মধুপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: শাহিন (২০) কে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৩টি, পীরগঞ্জ থানায় ১টি, রানীশংকৈল থানায়-১টি, হরিপুর থানায় ১টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নিমুর্লে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *