মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

Headline :
রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

গাজীপুরে র‍্যাব পরিচয়ে তিন জনকে তুলে নেয়

Reporter Name / ৪৪৬ Time View
Update Time : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

গাজীপুরে র‌্যাব পরিচয়ে তিন জনকে তুলে নেয়

 

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে এক কেমিক্যাল কারখানার তিন কর্মকর্তাকে তুলে নিয়ে ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট করেছে। গাজীপুর ইউনিয়নের ধনুয়া সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি: কারখানার গেটের সামনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ঘটনা ঘটে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য বৃহস্পতিবার বিকালে ১৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যাংক থেকে তুলেছিল কারখানা কর্তৃপক্ষ। টাকা নিয়ে প্রাইভেটকারে কারখানার গেটের সামনে যান তিন কর্মকর্তা। এ সময় একটি নোহা গাড়ি কারখানা গেটের সামনে প্রাইভেটকারের গতিরোধ করে। র‌্যাবের জ্যাকেট পরিহিত কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে তিন কর্মকর্তাকে নামিয়ে তাদের নোহা গাড়িতে তুলে নেয়। তারা ওই কর্মকর্তাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সন্ধ্যা ৬টার দিকে নামিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার জন্য তাদের কাছে থাকা ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুটে নেয়। পুলিশ ঘটনা উদঘাটনে বিভিন্নভাবে তদন্ত করছে। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে শুক্রবার (০৭ জুন) শ্রীপুর থানায় মামলা করেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ মেজর জন্নুরাইন বিন আলম বলেন, ঘটনাটি শুনেছি। কারখানা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *