শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কুষ্টিয়ায় একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড

Reporter Name / ৫৯৫ Time View
Update Time : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এমএন্ডবি প্লাইউড ইন্ড্রাস্টিজ নামের একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে অবস্থিত উক্ত কারখানায় আগুন লাগে। কারখানাটিতে কাঠ দিয়ে প্লাইউড বোর্ড তৈরি করা হতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতা-হতের ঘটনা ঘটেনি।

কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে প্রেস মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানার নিচতলায় ও দ্বিতীয় তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি তারা। তবে এতে কেউ আহত হননি। ক্ষতির পরিমাণও সামান্য বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, প্লাইউড বোর্ড তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার প্রেস মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রেস মেশিনের তেল জ্যাম হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে খুব বেশি ক্ষতি হয়নি। কেউ হতা-হত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *