বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

Headline :
শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের ভালুকায় সাংবাদিক বাদশার উপর হামলা লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান শিমু শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের

কুড়িগ্রামে এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’

Reporter Name / ৩০৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কুড়িগ্রামে এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে।

আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। দেশজুড়ে উন্নয়নের কথা বলা হলেও সেই উন্নয়ন এখনো সবার কাছে পৌঁছেনি। যত দিন কুড়িগ্রামের প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুবিধা না আসবে, তত দিন সেই উন্নয়ন আমরা মানি না।’

আজ দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে আসেন এনসিপির নেতা–কর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার হয়ে বেলা ২টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পৌঁছায়।

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম; সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন।

কুড়িগ্রামের সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারত্ব কিন্তু রয়েই গেছে। ফলে আমরা মনে করি, আমাদের এই লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখার জন্য গণ–অভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। এই দলের প্রধান কাজ হলো এ দেশের মানুষকে যেন আর দাস হয়ে থাকতে না হয়।’

পথসভায় হাসনাত আকদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা বিএনপির পুলিশ হইয়েন না। আওয়ামী লীগ সরকার পুলিশকে আওয়ামী লীগের পুলিশ বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদের বলব, আপনারা কোনো রাজনৈতিক দলপন্থী না হয়ে বাংলাদেশপন্থী হয়ে উঠুন।’

সংক্ষিপ্ত পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কৌলাশ চন্দ্র রবিদাস, আতিক মুজাহিদ, সামান্তা শারমিন। সঞ্চালনা করেন সারজিস আলম।

কুড়িগ্রাম জেলা শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপির নেতা–কর্মীরা নাগেশ্বরী উপজেলা হয়ে ফুলবাড়ী উপজেলায় যাবেন। সেখানে আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *